বাংলাভূমি২৪ ডেস্ক॥
ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একটি দুর্নীতি মামলায় চার্জ গঠনের জন্য ২৫ জুন দিন ধার্য করেছেন আদালত।
রোববার এ চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। খোকার আইনজীবী মহসীন মিয়া সময়ের আবেদন করায় বিশেষ জজ- ১ বিচারক মো. জলিল উদ্দিন পরবর্তী দিন ধার্য করেন।
এ মামলার অন্য আসামিরা হলেন, মাহামুদুল হাসান আজাদ, আব্দুল বাতেন, এইচ এম তাহের।
প্রসঙ্গত, সিটি কর্পোরেশনের মালিকানাধীন বনানী সুপার মার্কেট তৈরি সংক্রান্ত দুর্নীতি বিষয়ে ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে এ মামলাটি দায়ের করা হয়।
বঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক
