Skip to content

মৌলিক কাজের বাইরে র‌্যাব কাজ করতে পারবে না

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
কর্মপরিধি কমিয়ে এনেছে র‌্যাব। জঙ্গি দমন সহ সুনির্দিষ্ট সাতটি মৌলিক কোন কাজের বাইরে র‌্যাবকে কোন কাজে অংশ নিতে হবে না । এমনই তথ্য জানিয়েছে র‌্যাবের মিডিয়া পরিচালক এটিএম হাবিবুর রহমান ।

তিনি জানান, এখন থেকে চেকপোস্ট বসিয়ে তল্লাশি, ট্রাফিক নিয়ন্ত্রণ, টেন্ডারবাক্স পাহারা, জমিজমা ও টাকা লেনদেন সংক্রান্ত সমস্যা ও পারিবারিক বিরোধ নিয়ে র‌্যাব আর কোনো ধরনের কর্মকাণ্ড চালাবে না। সুনির্দিষ্ট দায়িত্ব-কর্তব্যের প্রতি র‌্যাব এখন থেক বেশি যতœবান হবে। এমনটাই নির্দেশ দিয়েছেন র‌্যাবের মহাপরিচালক।
অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত, সশস্ত্র জঙ্গি ও সন্ত্রাসীদের আটক করা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ বিস্ফোরক দ্রব্যসহ সব ধরনের অবৈধ দ্রব্য উদ্ধার করা, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা, গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, সরকারি নির্দেশে যে কোনো অপরাধের তদন্ত করা এবং সরকারের নির্দেশে যে কোনো ধরনের দায়িত্ব পালন করাই র‌্যাবের মৌলিক কাজ।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫