বাংলাভূমি২৪ ডেস্ক ॥
নীলফামারীতে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো দুই জন।
মঙ্গলবার রাত ১২টার দিকে জেলার সৈয়দপুর-রংপুর মহাসড়কের চিকলী নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চিকলী ব্রীজের কাছে একটি ট্রাক রাস্তার পাশে দাড়িয়েছিল। বিপরীত দিক থেকে আসা সৈয়দপুরগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সামনের দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম
