বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মো. সজিব নামে এক যুবককে অস্ত্রসহ আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে জেলা শহরের একাডেমি এলাকা থেকে তাকে আটক করা হয়।
ফেনী ক্যাম্পের কোম্পানি কোমান্ডার মেজর আহমদ মহিউদ্দিন তার আটকের সত্যতা নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১২টর দিকে একটি বিদেশি পিস্তলসহ সজিবকে আটক করা হয়েছে। তাকে একরাম হত্যা মামলায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা সাবেক উপজেলা চেয়ারম্যান, স্থানীয় পত্রিকার সম্পাদক ও গাড়িচালকও অগ্নিদগ্ধ হন।
বাংলামেইল২৪ডটকম
