দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় জানসেয়েং এর একটি হাসপাতালে আগুনে কমপক্ষে ২০ রোগী ও একজন নার্স নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরো ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাজধানী সিউল থেকে ৩শ’ কিলোমিটার দক্ষিণে জানসেয়েং এর হাইয়োসারাঙ হাসপাতালে এ ঘটনা ঘটেছে।
নিহত রোগীদের অধিকাংশের বয়স ৭০ থেকে ৮০ বছরের মধ্যে বা তারও বেশি। অগ্নিকান্ডের কারণে সৃষ্ট বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তারা মারা যান বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এর আগে মঙ্গলবার দেশটির গোয়াং শহরের একটি বাস টার্মিনালে অগ্নিকান্ডে সাতজন নিহত ও ২০ জন আহত হয়।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম, ডেস্ক
দক্ষিণ কোরিয়ায় হাসপাতালে অগ্নিকাণ্ডে রোগীসহ নিহত ২১
আপডেট :May 28, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
