বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ভারতের আম আদমি পার্টির (এএপি) নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির তিহার কারাগার থেকে ছাড়া পেলেন। মঙ্গলবার তিনি মুক্তি পান।
লোকসভার নির্বাচনী প্রচারণার সময় বিজেপির সাবেক সভাপতি নিতিন গড়কারিকে ‘দুর্নীতিবাজ’ বলেছিলেন কেজরিওয়াল। এ কারণে গড়কারি তার বিরুদ্ধে মানহানির মামলা করেন। এই মামলায় গ্রেফতার হয়ে ছয়দিন কারাগারে ছিলেন কেজরিওয়াল।
এর আগে গত বুধবার এএপির নেতা আদালতে জামিনের আবেদন জানাতে অস্বীকৃতি জানালে বিচারক তাকে গ্রেফতারের নির্দেশ দেন। প্রথমে দুইদিন ও পরে আরও ১৪ দিন তাকে কারাগারে রাখার নির্দেশ দেন আদালত। জামিনের জন্য ব্যক্তিগতভাবে সোমবার আবেদন জমা দেয়ার পর দিল্লির একটি আদালত মঙ্গলবার শুনানি শেষে তাকে মুক্তির নির্দেশ দেন। এনডিটিভি
জেল থেকে ছাড়া পেলেন কেজরিওয়াল
আপডেট :May 28, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
