Skip to content

ভেঙ্গে যাচ্ছে হিল্লোল-নওশীন জুটি

!
বাংলাভূমি২৪ ডেস্ক ॥ নিয়মিত নাটকে জুটি বেঁধে দেখা গেলেও এখন থেকে আর একসাথে অভিনয় করবেন না হিল্লোল-নওশীন। এখন থেকে একই নাটকে দু’জনে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করলেও, জুটি বেঁধে আর কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এ নিয়ে নওশীন বলেন, ‘এ পর্যন্ত আমরা দু’জন একসঙ্গে প্রচুর কাজ করেছি। এখন চাচ্ছি এ জুটিকে খানিকটা এক্সক্লুসিভ করে রাখতে। এ ব্যাপারে হিল্লোলও আমার সঙ্গে একমত। তবে প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রীর বাইরের কোন চরিত্র হলে একই নাটকে আমরা অবশ্যই কাজ করবো।’
নওশীন আরো বলেন, ‘আমার চাওয়া হচ্ছে, বছরে আমাদের জুটির মাত্র একটা দু’টো নাটক থাকবে। সেটাও বিশেষ দিবস উপলক্ষে।’ বর্তমানে একুশে টিভিতে প্রচারিত হচ্ছে এ জুটির একমাত্র ধারাবাহিক নাটক ‘থ্রি কমরেডস’।
এমআরএম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫