Skip to content

বান্দরবান সীমান্তে মিয়ানমারের রণসজ্জা, বিজিবির পাশে সেনাবাহিনী

জেলা প্রতিনিধি , বান্দরবান ॥ বিজিবির ওপর মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর গুলি ছোড়ার পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে উত্তেজনা ক্রমশই বাড়ছে। বান্দারবান সীমান্তের তুমব্র, ঘুনধুম, আশারতলি এলাকায় মিয়ানমারের সেনাবাহিনী রণসজ্জায় সজ্জিত হয়ে অবস্থান নিয়েছে। এতে সীমান্তে বসবাসকারী লোকজনদের মধ্যে আতংক-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় দোছড়ি সীমান্তে বিজিবির পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা সীমান্ত পর্যবেক্ষণ করেছে। সেনাবাহিনীর ইনফ্রেন্টরি ব্রিগেডের একটি দল এখন নাইক্ষ্যংছড়িতে অবস্থান করছে।
অন্যদিকে আলীকদম সীমান্তেও সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা বাড়িয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে দোছড়ির ইউপি চেয়ারম্যান মো. রশিদ আহম্মদ জানিয়েছেন, নিখোঁজ বিজিবি সদস্যের লাশ ফেরত দেয়া হতে পারে এ ধরনের একটি সংবাদের পর দোছড়ি সীমান্তের পাইনছড়িতে বিজিবির কর্মকর্তরা অবস্থান নিয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিজিবি মিয়ানমারের বিজিপিকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানালেও তারা কোনো সাড়া দেয়নি।নিখোঁজ বিজিবির নায়েক সুবেদার মিজানুর রহমানকে ফেরত দেয়া হবে কি-না এ বিষয়েও স্পষ্ট করে কেউ কিছু জানাতে পারেনি।
নাইক্ষ্যংছড়ি তুমব্র সীমান্তের স্থানিয়রা জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে মিয়ানমারের সেনাবাহিনীর সদস্য বিজিপি সদস্যরা ভারি অন্ত্র নিয়ে অবস্থান নিয়েছে।
এতে করে ওই এলাকায় বসবাসকারীদের মধ্যে আতংক ছড়িয়ে পরেছে। বিজিবি সাধারণ লোকজনদের সীমান্তে যেতে বাধা দিচ্ছে।
বিজিবির চট্রগ্রাম অঞ্চলের বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহম্মদ আলী সাংবাদিকদের জানিয়েছেন, মঙ্গলবারের হামলার ঘটনায় বিজিবির এক সদস্য নিখোঁজ রয়েছে। হামলার সময় টহল দল ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর নায়েক সুবেদার মিজানুর রহমানকে খুঁজে পাওয়া যায়নি।
বিজিপি অবশ্য নিখোঁজ সদস্যকে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫