বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বঙ্গবন্ধুর পরিবারের নাম ব্যবহার করে ধানমন্ডি মাঠটিকে ধ্বংস করা হচ্ছে। শেখ জামালের নাম ব্যবহার করায় কী শেখ জামালের সম্মান বৃদ্ধি পাচ্ছে? বঙ্গবন্ধুর পরিবারের নাম ব্যবহার করে কি ব্যবসা করতেই হবে? অশুভ মানুষ অশুভ উদ্দেশ্যে এই নাম ব্যবহার করছে। তাই আপনার কাছে অনুরোধ ধানমন্ডি মাঠটি রক্ষা করুন। যদি রক্ষা না করেন তবে আমাদের জন্য তা (মাঠ রক্ষা) কঠিন হয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এসব কথা বলেছেন।
আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস কাবের ভিআইপি লাউঞ্জে ‘ধানমন্ডি মাঠ: অতীত, বর্তমান এবং ?’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এসব কথা বলেন। ‘ধানমন্ডি মাঠ রক্ষা আন্দোলন’ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমরা ভূমিদস্যু শব্দটি ব্যবহার করতাম, সেখানে আপনি ভূমিখেকো শব্দটি ব্যবহার করেছেন। তাই এদের হাত থেকে ধানমন্ডি মাঠটি রক্ষা করে নাগরিকদের বাঁচান, তাঁদের নিঃশ্বাস নেয়ার ব্যবস্থা করুন।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম
প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ ধানমন্ডি মাঠ রক্ষা করুন: আবদুল্লাহ আবু সায়ীদ
আপডেট :June 1, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
