Skip to content

ফকিরাপুলে ওয়ালটন মোবাইল স্মার্টজোন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা ফকিরাপুলে উদ্বোধন হলো ওয়ালটন মোবাইল স্মার্টজোন। এই এক্সক্লুসিভ স্মার্টজোন থেকে পাওয়া যাবে দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের সব ধরনের আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ স্মার্টফোন।
রোববার মুন্সিগঞ্জ ইলেকট্রনিক্সের এই শো-রুমের উদ্বোধন করেন ওয়ালটনের নির্বাহী পরিচালক ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর, অতিরিক্ত পরিচালক ও বিভাগীয় প্রধান মোবাইল ফোন ডিভিশন এস. এম. রেজওয়ান আলম, ফার্স্ট সিনিয়র সহকারী পরিচালক আসিফুর রহমান খান, সহকারী পরিচালক মাহমুদুল হাসান হেলাল ও ডিস্ট্রিবিউটর নাজমুল হাসান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘দেশের মানুষের চাহিদা অনুযায়ী স্মার্টফোন সরবরাহে ওয়ালটন সর্বদা একধাপ এগিয়ে। দেশের তথ্যপ্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়নের লক্ষ্যে ওয়ালটন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে স্মার্টফোন বাজারজাত করছে।’
ভবিষ্যতে ওয়ালটন আরও নতুন নতুন প্রযুক্তির পণ্য বাজারে নিয়ে আসবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
মুন্সিগঞ্জ ইলেকট্রনিক্স শো-রুম এর কর্ণধার নাজমুল হাসান বলেন, ‘ওয়ালটন মোবাইল হ্যান্ডসেটগুলো ইতোমধ্যে বাজারে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে। প্রিমো সেটগুলোর চাহিদা ব্যাপক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫