Skip to content

জোট নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক অনুষ্ঠিত

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বুধবার রাত সোয়া নয়টা থেকে শুরু হওয়া এ বৈঠক চলে রাত সোয়া ১১টা পর্যন্ত।
বৈঠকে ছিলেন- জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর উত্তম, জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান টিআইএম ফজলে রাব্বি চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের সভাপতি সৈয়দ মজিবুর রহমান, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা, লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপির মহাসচিব এডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন, ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, মুসলিম লীগের চেয়ারম্যান এ এইচ এম কামরুজ্জামান খান, পিপলস লীগের সভাপতি গরিবে নেওয়াজ, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এডভোকেট আজহারুল ইসলাম, জমিয়তে ওলামায়ে ইসলামের মহিউদ্দিন ইকরাম, ডেমোক্রেটিক লীগের সভাপতি সাইফুদ্দিন মনি।
এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫