Skip to content

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মালীবাগের গুলবাগ এবং মগবাজারে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি মারা গেছে। রোববার সকালে এ ঘটনা ঘটে।

নিহতদের একজনের নাম আব্দুল মান্নান (৪৮) এবং আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি।

জানা গেছে, আব্দুল মান্নান মানিকগঞ্জে এলজিডিতে কর্মরত ছিলেন।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ দুটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫