Skip to content

নিরাপদ সড়ক চাই গাজীপুর জেলা শাখার অভিষেক

স্টাফ রিপোর্টা ॥
নিরাপদ সড়ক চাই (নিসচা), গাজীপুর জেলা শাখার অভিষেক উপলক্ষ্যে শনিবার বিকেলে শহরের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হলো আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন মু্িক্তযুুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এড. আকম মোজাম্মেল হক এমপি। সংগঠনটির গাজীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নিসচা’র চেয়ারম্যান ও জননন্দিত চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠন’র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব লায়ন মোঃ গনি মিয়া বাবুল।
তা ছাড়া ওই অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায, যুদ্ধকালীন কমান্ডার বীর মুুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রমিজ উদ্দিন মাস্টার, দৈনিক মুক্ত বলাকা পত্রিকার সম্পাদক মোঃ আলমগীর হোসেন, জাতীয় কবিতা পরিষদ, গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ আবু নাসির খান তপন, গাজীপুর জেলা রিপোটার্স ক্লাবের সভাপতি রোমান শাহ আলম, সাপ্তাহিক নবজাগরণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক লায়ন আঃ মজিদ খান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- নিরাপদ সড়ক চাই (নিসচা) গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ ফরিদ।
অনুষ্ঠানে প্রধান আলোচক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নিরাপদ সড়ক চাই’ একটি সামাজিক সংগঠন। এ সংগঠনের মাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধ কল্পে বিগত ২১ বছর যাবৎ রাস্তায় আন্দোলন সংগ্রাম করে আসছি। তিনি বলেন, আন্তর্জাতিকভাবে নিরাপদ সড়ক দিবস ঘোষণা করে দিবসটি পালন করা আবশ্যক। কেননা- একটি দুর্ঘটনা একটি পরিবারের সারা জীবনের কান্না। কাজেই সড়ক দুর্ঘটনাকে ছোট করে দেখার কোন উপায় নেই। তিনি সকল প্রকার যানবাহনের চালক, পথচারীসহ সকলকে সচেতন হবার পরামর্শ প্রদান করে বলেন, আসুন আমরা সকলে মিলে এ আন্দোলনে শরিক হই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫