Skip to content

স্টেডিয়ামের দেয়াল ধসে ঘুমন্ত ৩ জনের মৃত্যু

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ নগরীর বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের দেয়াল ধসে পড়ে ঘুমন্ত অবস্থায় থাকা একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে।

সোমবার রাত ৩টার দিকে লাক্কাতুড়া চা বাগানের কাছে টিলার উপর নির্মিত স্টেডিয়ামটির দেয়াল ধসে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লাক্কাতুড়া চা বাগানের আরজান আলীর ছেলে জায়েদ, বোন নাসিমা ও চাচাতো ভাই রুহুল।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমতুল্লাহ বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্র জানায়, স্টেডিয়ামের পাশেই এক খুপরি ঘরে তারা দীর্ঘদিন বসবাস করছেন। রাতে স্টেডিয়ামের দেয়াল ধসে তাদের ঘরের উপর পরে। এ সময় তারা ওই ঘরে ঘুমিয়ে ছিল।

লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫