জেলা প্রতিনিধি ॥ বঙ্গোপসাগরে মিয়ানমারের সীমান্তরক্ষী পুলিশের (বিজিপি) গুলিতে অন্তত ছয় বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার বেলা ১১টার দিকে সেন্টমার্টিন থেকে ১০ কিলোমিটার দূরে মিয়ানমার সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত পাঁচজনসহ তিন শতাধিক বাংলাদেশি ট্রলারে করে অবৈধভাবে মালয়েশিয়া যাচ্ছিল। এ সময় বিজিপি সদস্যরা ট্রলার লক্ষ্য করে গুলি চালায়। এতে পাঁচজন নিহত হয়েছে বলে ট্রলারে থাকা যাত্রী নরসিংদীর মিথুন রাইজিংবিডিকে ফোনে নিশ্চিত করেছেন। তবে নিহতদের বিস্তারিত পরিচয় তিনি জানাতে পারেননি।
অন্যদিকে, ট্রলারে বিজিপির গুলির বিষয়টি নিশ্চিত করে টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার কাজী হারুনুর রশিদ বলেন, বঙ্গোপসাগরের মিয়ানমার সীমান্তে মালয়েশিয়াগামী বাংলাদেশিদের ট্রলারকে লক্ষ্য করে বিজিপি গুলি নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন নিহতের খব শুনেছি। কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে রওনা হয়েছেন বলে জানান তিনি।
বাংলাদেশি ট্রলারে বিজিপির গুলি, নিহত ৬
আপডেট :June 12, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
