বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ২০১৪-১৫ অর্থবছরের জাতীয় বাজেটে কালোটাকা (অপ্রদর্শিত অর্থ) পুঁজিবাজারে বিনিয়োগের দাবি জানিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। একইসঙ্গে পুঁজিবাজারবান্ধব বাজেট প্রণয়নের দাবি জানান তারা।
মঙ্গলবার দুপুরে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে অব্যাহত ধরপতন ও পুঁজিবাজার বিধ্বংসী বাজেটের প্রতিবাদে এক মানববন্ধনে বিনিয়োগকারী নেতারা এসব দাবি জানান।
মানববন্ধনে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক বলেন, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন খাতে কালোটাকা সাদা করা হচ্ছে। পুঁজিবাজার চাঙ্গা ও তারল্য প্রবাহ বাড়াতে সাদা করার সুযোগ দেওয়ার দাবি জানান তিনি।
বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী বলেন, ২০১০ সালে পুঁজিবাজারে ভয়াবহ ধসের পর এখনো বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরেনি। এ অবস্থায় বিনিয়োগকারীদের ওপর কর আরোপ করা ঠিক হবে না। প্রস্তাবিত বাজেট মোটেও পুঁজিবাজারবান্ধব হয়নি।
তিনি বলেন, বিগত ৪ বছর ধরে পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে। ৩৩ লাখ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর ক্ষতির পেছনে বাংলাদেশ ব্যাংকের নেতিবাচক পদক্ষেপকে দায়ী করেন তিনি। এ ছাড়া পতনের বাজারে বিএসইসি গণহারে আইপিও অনুমোদন দিয়ে দুর্নীতিবাজদের সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বিনিয়োগকারীদের ১৩ দফা দাবির মধ্যে পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত ফিন্যানশিয়াল রিপোর্টিং অ্যাক্ট পাস করা, বাইব্যাক আইন পাস করা এবং ইস্যুমূল্যে এনএভি ৫ শতাংশ কম মূল্যের শেয়ারের মধ্যে যেটি বেশি মূল্য সেই মূল্যে কোম্পানিগুলোকে তাদের শেয়ার বাইব্যাক করা উল্লেখযোগ্য।
এ ছাড়া বাজেটে বিনিয়োগকারীদের জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ এবং ব্যাংক ঋণে জর্জরিত বিনিয়োগকারীদের সুদ সম্পূর্ণ মওকুফ করা, অস্থিতিশীল বাজারে বুক বিল্ডিং পদ্ধতি স্থগিত, ওটিসি মার্কেটের ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করারও দাবি রয়েছে।
এদিকে আইপিও বাণিজ্য নিয়েও দাবি রয়েছে তাদের। যেসব কোম্পানি আইপিওর টাকা দিয়ে ঋণ পরিশোধ করবে তাদেরকে তালিকাভুক্তির ৫ বছরের মধ্যে ১৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেওয়া এবং ব্যাংক ঋণের পরিমাণ কোনভাবেই ২০ শতাংশের বেশি হতে পারবে না।
অপরদিকে পরিচালকদের এককভাবে ২ শতাংশ শেয়ারধারণের সময়সীমা ৩০ জুনের মধ্যে সমাধান করা, পরিচালক এবং বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিভাজনে বৈষম্য দূর করা এবং দুই স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করারও দাবি রয়েছে।
কালোটাকা পুঁজিবাজারে বিনিয়োগের দাবি
আপডেট :June 12, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
