Skip to content

নাটক লিখছেন নওশীন

বিনোদন ডেস্ক ॥ অভিনয়ের পাশাপাশি লেখালেখির প্রতিও নওশীনের কৌতূহল অনেক আগে থেকেই। এর আগে তার ভাবনায় বেশ কিছু নাটক নির্মিত হয়েছে। তবে এবার নিজেই নাটক লিখছেন বলে জানিয়েছেন নওশীন।

তিনি জানান, বর্তমানে তিনি দুটি নাটক লিখছেন। এর মধ্যে একটি লেখা প্রায় শেষের পথে। এখন শুধু এডিটিং বাকি। তবে এর নাম এখনো চূড়ান্ত করেননি। পরিবারের মা-বাবা ও মেয়ের কাহিনী নিয়ে এর প্রেক্ষাপট গড়ে উঠেছে।
এ ছাড়া আরেকটি নাটক লেখা সবে শুরু করেছেন। ঈদের কাজ নিয়ে ব্যস্ত থাকায় অনেকটা ধীরে ধীরেই এর কাজ এগিয়ে নিচ্ছেন। নওশীন আরো জানান, দুটি নাটকই তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হবে। প্রতিষ্ঠানটির নাম ‘ইহান ক্রিয়েশনস’। খুব শিগগিরই তিনি নাটক দুটি নির্মাণের কাজে হাত দেবেন।
নওশীন বলেন, ‘নাটকের জন্য ভালো ভালো গল্প ভাবনা আসে মাথায়। কিন্তু অভ্যাস না থাকায় লেখায় মন বসাতে পারি না। তার পরও অনেক সাহস নিয়ে দুটি নাটকের চিত্রনাট্য লিখছি। আশা করি, এর গল্প ভাবনা দর্শকদের আকৃষ্ট করবে।’ বর্তমানে নওশীন ঈদের নাটক নিয়েই বেশি ব্যস্ত রয়েছেন।
এ ছাড়া তার অভিনীত কয়েকটি ধারাবাহিক নাটক নিয়মিত প্রচার হচ্ছে। এর মধ্যে রয়েছে ‘নীড় খোঁজে গাঙচিল’, ‘থ্রি কমরেডস’, ‘চোখের বালি’ ইত্যাদি। এদিকে নওশীন সম্প্রতি একটি চলচ্চিত্রেও চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির শিরোনাম ‘আমরা যারা মা-বাবা’।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫