Skip to content

হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে নূর হোসেন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন মামলার প্রধান আসামি নূর হোসেন।
রবিবার গভীর রাতে ভারতের বাগুইআটি থানা পুলিশের কাছে হত্যাকাণ্ডে জড়িত থাকার এই স্বীকারোক্তি দেন তিনি।
বাগুইআটি থানার পুলিশ সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে নূর হোসেন প্রথমে নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা অস্বীকার করে। কিন্তু পরবর্তীতে ইন্টারপোলে তার বিরুদ্ধে অভিযোগের প্রশ্ন তুললে খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন নূর।
এর আগে, শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় কলকাতা বিমানবন্দর সংলগ্ন কৈখালী এলাকার একটি ফ্ল্যাট থেকে নূর হোসেন এবং সাত খুন মামলার আসামি ওহিদুর জামান শামীম ও সৌমেন খান সুমনকে গ্রেফতার করে ভারতীয় পুলিশ।
এরপর রবিবার দুপুরে উত্তর চব্বিশ পরগনা জেলা ও দায়রা আদালতে হাজির করে পুলিশ রিমান্ড আবেদন করলে আদালত নূর হোসেনকে ৮ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫