Skip to content

চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ

জেলা প্রতিনিধি ॥চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (চুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষে ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।

মঙ্গলবার সকালে চুয়েটের সিন্ডিকেটে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়েটের উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম।

তিনি বাংলামেইলকে বলেন, ‘সোমবার সন্ধ্যায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাত্রদের দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। রাতভর থেমে থেমে সংঘর্ষ চলার ফলে ক্যাম্পাসে এক উত্তেজনাকর পরিস্থিতি দেখা দেয়। এ উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ দুপুর ১টার মধ্যে সবাইকে হল ছাড়লে নির্দেশ দেয়া হয়েছে।

এ সংঘর্ষের ঘটনায় ৬ জন শিক্ষার্থী আহত হয়েছে বলেও জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫