Skip to content

বৃষ্টিতে শরীর ভেজালেন মাহি

বিনোদন ডেস্ক ॥ বৃষ্টি ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এই গরমে বৃষ্টি হলেই মনে হয় একটু ভিজে নিই, খানিকটা শীতল, কিছুটা রোমান্টিকতার আবহে নিজেকে ভিজিয়ে দিই। অন্য দশজন মানুষের মতো তারকাদেরও আছে বৃষ্টিবিলাস।
তাই তো আষাঢ় মাসের ঝুম বৃষ্টিতে ভিজে তা উপভোগ করলেন বাংলা চলচ্চিত্রের এ সময়ের ব্যস্ততম নায়িকা মাহিয়া মাহি।
১৭ জুন নিজ বাসার ছাদে বৃষ্টিতে ভিজেন তিনি। সেই বৃষ্টিতে ভেজার দৃশ্যগুলোও বন্দি করেন ক্যামেরার ফ্রেমে। ১৭ জুন দুপুরে ছবিগুলো নিজের ফেসবুকে আপলোড করে মাহি লিখেছেন ‘ধুয়ে মুছে যাক সমস্ত স্মৃতি’।
মাহি কোন স্মৃতি ধুয়ে মুছে দিতে চান, তা বলা যাচ্ছে না। তবে ছবিতে বেশ মনখারাপ অবস্থায়ই দেখা যায় তাকে।
বৃষ্টি ভেজা একটি ছবি মাহি তার কাভার ছবি হিসেবেও আপলোড করেন। মোট ১৫টি ছবি আপলোড করেছেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫