Skip to content

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বিএনপিকে ইঙ্গিত করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘আমাদের দেশের ওপর শয়তান ভর করছে। ঈদের পর এ শয়তান দূর করার জন্য আন্দোলন করতে হবে।’
শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বিএনপি-জামায়াতের রাজনৈতিক অপতৎপরতা: বাংলাদেশের উন্নয়ন ও অন্তরায় শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ দেশরত্ম পরিষদ এ সভার আয়োজন করে।
মায়া বলেন, ‘বিএনপি ৭১ এর পরাজিত শক্তির প্রেতাত্মাদের নিয়ে আন্দোলন করতে চায়। তারা আন্দোলন করে কোনদিনই সফল হবে না।’
তিনি বলেন, ‘তারেক জিয়ার মতো মূর্খ যখন বই লেখে তখন রাজনীতি ছেড়ে দিতে ইচ্ছে করে। এরাই বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি ও মিথ্যাচার করছে। তাদের নির্মুল করতে হবে।’
বাজেট সম্পর্কে এই মন্ত্রী বলেছেন, ‘অনেকেই বলেছিলেন এই বাজেট উচ্চবিলাসী ও স্বপ্নবিলাসী, কিন্তু এই বাজেট জনবান্ধব বাজেট। বিএনপি বাজেট ঘোষণা করলে পণ্যমূল্য বেড়ে যেত। এই সরকারের বাজেট ঘোষণার পর দ্রব্যমূল্য বাড়েনি।’
সংগঠনের সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবাহন গোলাপ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫