Skip to content

২৫ জুন আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তিন দিনের সফরে আগামী ২৫ জুন ঢাকা আসছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুষমা স্বরাজ তিন দিনের শুভেচ্ছা সফরে ২৫ জুন ঢাকায় আসবেন। বিজেপির নেতৃত্বে নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে সুষমা স্বরাজের প্রথম বিদেশ সফর।
সফরের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।
মোদির সরকারে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এককভাবে এটাই সুষমার প্রথম বিদেশ সফর। সম্প্রতি ভুটান সফরে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ছিলেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫