Skip to content

সোমবারের বাজেট অধিবেশন শুরু

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ দশম জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। সোমবার সকাল ১১ টা ০৭ টা মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। দিনের কার্যসূচি অনুযায়ী শুরুতেই রয়েছে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্ন-জিজ্ঞাসা টেবিলে উত্থাপন।

এরপর আইন প্রণয়ন কার্যবলীতে রয়েছে ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) বিল-২০১৪ এর রিপোর্ট উত্থাপন।

এরপরেই রয়েছে প্রস্তাবিত ২০১৪-১৫ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা।

দশম সংসদের পথচলা শুরু হয় গত ২৯ জানুয়ারি। প্রথম অধিবেশন শেষ হয় ১০ এপ্রিল। দ্বিতীয় অধিবেশন এবং প্রথম বাজেট অধিবেশন শুরু হয় ৩ জুন চলবে ৩ জুলাই পর্যন্ত। এরইমধ্যে আগামী ২৯ জুন নতুন অর্থ বছরের প্রস্তবিত বাজেট পাশ হবে।

সংসদীয় গণতন্ত্র চালু হবার পর এবারই প্রথম বিরোধী দলের অংশ গ্রহণের মধ্যে দিয়ে বাজেট অধিবেশন চলছে। প্রথম কার্য দিবস থেকেই ধারাবাহিকভাবে বিরোধী দল বাজেট আলোচনায় অংশ নিচ্ছে। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫