Skip to content

কাল নিজামীর মামলার রায়

স্টাফ রিপোর্টার ॥ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার রায় মঙ্গলবার ঘোষণা করা হবে।

বিচারপতি এম ইনায়েতুর রহীমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এ দিন ধার্য করেন।

এর আগে গত বছরের ১৩ নভেম্বর নিজামীর মামলা প্রথমবারের মতো রায়ের জন্য অপেক্ষাধীন রাখা হয়। তবে রায় ঘোষণার আগেই ৩১ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীর অবসরে যান। এরপর ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান হিসেবে যোগদান করেন বিচারপতি এম ইনায়েতুর রহীম। তিনি দুই পক্ষকে নতুন করে যুক্তি উপস্থাপনের আদেশ দেন। সেই যুক্তি উপস্থাপন শেষ হয় ২৪ মার্চ। পরে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।

মুক্তিযুদ্ধকালে হত্যা, লুট, ধর্ষণ, উসকানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যাসহ মোট ১৬টি ঘটনায় ২০১২ সালের ২৮ মে নিজামীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে আনা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন মতিউর রহমান নিজামীকে গ্রেফতার করা হয়। পরে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে একই বছরের ২ আগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখানো হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫