Skip to content

ফিফার উপর ক্ষেপেছেন দিয়াগো ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক ॥ ফিফার উপর ভীষণ ক্ষেপেছেন দিয়াগো ম্যারাডোনা। আর তা কোস্টারিকার জন্য। ফিফা যখন কোস্টারিকার সাত খেলোয়াড়ের শরীরে ড্রাগ টেস্ট করানোর নির্দেশ দেয় তাতেই ক্ষেপে যান ম্যারাডোনা।

ম্যারাডোনা বলেন, ‘আন্তর্জাতিক ফুটবল কর্তৃপক্ষ একটি দলের যোগ্যতার প্রতি অসম্মান দেখালো এই নির্দেশনা দিয়ে।’
ওই ম্যাচের পর ইতালিরও দুই খেলোয়াড়ের ড্রাগ টেস্ট নেওয়া হয়। ম্যারাডোনার বলেন, ‘যদি কোস্টারিকার সাত খেলোয়াড়কে এই পরীক্ষার আওতায় আনা হবে, তাহলে ইতালিরও সাত খেলোয়াড় নয় কেনো। এটা স্রেফ কোস্টারিকার কাছে ইতালির মতো জায়ান্ট দল হেরে যাওয়ায় প্রতিহিংসা পরায়ন সিদ্ধান্ত।’
আমার ক্ষেত্রেও এমনটি হয়েছে। আমি এর ভুক্তভোগী তাই আমি জানি, বলেন ম্যারাডোনা।
তিনি বলেন, ‘কোস্টারিকা অসাধারণ খেলেই সামনে এগিয়েছে। তাদের গ্রুপে তিনটি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল রয়েছে, তাদের হারিয়েই এগিয়েছে কারণ তারা ভালো ফুটবল খেলে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫