Skip to content

ইসলামী ব্যাংকের শরীয়া কার্ড খিদমাহ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ইসলামী ব্যাংক চালু করেছে শরীয়াসম্মত ক্রেডিট কার্ড ‘খিদমাহ’। মঙ্গলবার রাজধানীর এক হোটেলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাসেম প্রধান অতিথি হিসেবে এ কার্ডের উদ্বোধন করেন।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাস গুপ্ত অসীম কুমার, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশার, মো. হাবিবুর রহমান ভূইয়া, রফি আহমেদ বেগ, নুরুল ইসলাম খলিফা, ইলেক্ট্রা কার্ড সিস্টেমের প্রতিনিধি রিতেশ দৌশি প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, সীমিত আয়ের লোকদের জন্য বিনিয়োগ সুবিধা বৃদ্ধি, জনগণের দৈনন্দিন চাহিদা পূরণ এবং জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে ইসলামী ব্যাংক শরীয়াসম্মত এ ক্রেডিট কার্ড চালু করেছে।
সিলভার, গোল্ড ও প্লাটিনাম-তিন শ্রেণীতে বিভক্ত এ কার্ডের মাধ্যমে গ্রাহকরা ভিসা চিহ্নিত সকল আউটলেটে কেনাকাটা ও ইউটিলিটি বিল পরিশোধ করতে পারবেন।
এছাড়া ভ্রমণ ও ই-টিকেটিং সুবিধা পাওয়া যাবে। এ কার্ডের মাধ্যমে বছরে দুই লাখ টাকা পর্যন্ত কেনাকাটা করলে বার্ষিক ফি দিতে হবে না। খিদমাহ কার্ডহোল্ডাররা তাদের পরিবারের সদস্যদের জন্য একটি সাপ্লিমেন্টারি কার্ড বিনা চার্জে ব্যবহার করতে পারবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫