Skip to content

সদর উপজেলা নির্বাচন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
মাদারীপুর: জেলার সদর উপজেলা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জেলা নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ জালাল উদ্দিন জানান, সদর উপজেলা পরিষদ নির্বাচনে ১ লাখ ১৭ হাজার ৪শ ৮৪ জন পুরুষ ও ১ লাখ ১৪ হাজার ১শ ৫১ জন নারীসহ মোট ২ লাখ ৩১ হাজার ৪৮৪ জন ভোটার পৌরসভাসহ ১৫টি ইউনিয়নে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১শ ১৪টি কেন্দ্রের মধ্যে ৯৭টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা আমাদের মতো কাজ এগিয়ে নিচিছ।

মাদারীপুর জেলা প্রশাসক জিএসএম জাফরুল্লাহ বলেন, ‘আমরা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। ৯৭টি কেন্দ্রকে আমরা খুব গুরুত্ব সহকারে নিয়েছি। নির্বাচনে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৩ প্লাটুন করে বিজিবি ও সেনাবাহিনী নামানো হয়েছে।’

মাদারীপুর পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম বলেন, ‘আমরা শহরে যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গোয়েন্দা পুলিশ, সিভিল পোশাকের পুলিশ মাঠে নামিয়েছি। পুলিশের পাশাপাশি র‌্যাব বিজিবি ও সেনা বাহিনী মাঠে রয়েছে।’

তিনি আরো বলেন, ‘ফেয়ার একটি ইলেকশন করার জন্য সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। আশা করছি সুন্দর পরিবেশেই নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে পারবো।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫