Skip to content

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন।

শনিবার সকাল ৮টার দিকে জোকাচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আখেরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন।
আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫