Skip to content

ওলামা-মাশায়েখদের সঙ্গে ইফতার করলেন খালেদা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ২শ’ এতিম, আলেম ওলামা ও মাশায়েখদের সঙ্গে ইফতার করলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার বিএনপি রমজানের প্রথম দিনে রাজধানীর লেডিসক্লাবে এ ইফতার পার্টির আয়োজন করে। খালেদা জিয়া সোয়া ৬টায় লেডিস ক্লাবে এসে উপস্থিত হন।

ইফতার পার্টিতে ফকিরাপুল এতিমখানা, শান্তিনগর মসজিদ মাদ্রাসা ও তেজগাঁও রহমতে আলেম মিশনসহ ঢাকার বিভিন্ন এতিমখানার ছাত্ররা যোগ দেন।

ইফতার পার্টিতে ওলামা মাশায়েখদের মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা সাইয়েদ কামাল উদ্দিন জাফরী চেয়ারম্যান পরিচালক পরিষদ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা মোজাফফর আহমেদ পুটিয়া মাদ্রাসার মোয়াদ্দেস, মাওলনা আব্দুল হামিদ পীর সাহেব মধুবাগ, মাওলানা আবুল হাসনাত আমিনি লালবাগ মাদ্রার প্রিন্সিপাল, মাওলানা আরিফ বিল্লাহ শর্ষিনা দরবার শরীফ, নূর হোসেন কাসেম।

এছাড়া দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আর এ গনি, গয়েশ্বর চন্দ রায়, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার মওদুদ আহমেদ, হান্নান শাহ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫