তথ্যমন্ত্রী বাংলাভূমি২৪ ডেস্ক ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যে শিক্ষা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে, আমাদের সন্তানদের সেই শিক্ষায় শিক্ষিত করতে হবে। তিনি বলেন, পরিবার হল শিক্ষার প্রথম পাঠশালা। বিদ্যালয় হল শিক্ষার দ্বিতীয় পাঠশালা। আর শিক্ষা হল মনের জগতটাকে খুলে দেওয়া। তথ্যমন্ত্রী আজ বুধবার বিকালে উত্তরা ১১ নম্বর সেক্টর ১৭ নম্বর রোড ১৬ নম্বর বাড়িতে রিজেন্ট স্কুল এন্ড কলেজ এর শুভ উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রিজেন্ট স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মো. সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রিজেন্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কর্ণেল ( অব.) সফর আলী মোল্লা, সাবেক নৌ-বাহিনীর প্রধান ও ভাইচ এডমিরাল কর্ণেল (অব.) জহির উদ্দিন আহমেদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আক্তার উদ্দিন আহমেদ প্রমুখ। হাসানুল হক ইনু বলেন, প্রত্যক শিক্ষার্থীদের প্রকৃত নৈতিক শিক্ষার দরকার আছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশিক্ষা দুনিয়াকে পাল্টে দিতে পারে। শিক্ষা সমাজ ব্যবস্থাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক আর পিতা মাতার সাথে তাদের তর্ক করা ঠিক নয়। এটা শিক্ষার্থীদেরকে ভালভাবে মনে রাখতে হবে। তথ্য মন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে শিক্ষার হার অনেকাংশে বৃদ্বি পেয়েছে। শিক্ষার্থীরা সু-শিক্ষায় শিক্ষিত হয়ে এবং শৃংখলার মধ্য দিয়ে তারা বেরিয়ে আসবে এটাই আমাদের কাম্য। শুরুতেই তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ফিতাকেটে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন।
পরিবার হল শিক্ষার প্রথম পাঠশালা:
আপডেট :July 3, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
