Skip to content

গার্মেন্ট কর্মকর্তা গুলিবিদ্ধ, সাড়ে ১৫ লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরের কোনাবাড়ির কাশেমপুর রোড়ে পুলিশ ফাঁড়ির মাত্র ৫০ গজ দূরে এক গার্মেন্ট কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় তার কাছে থাকা ১৫ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
ঐশী উল ওয়ার সোয়েটার ফ্যাক্টরির কর্মকর্তা মঞ্জুরুল ইসলামকে (৩০) প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাতে মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত গাজীপুরের কোনাবাড়ির ওই সোয়েটার ফ্যাক্টরির মালিক মেহেদী হাসান জানান, পুলিশ ফাঁড়ির মাত্র ৫০গজ দূরে গাজীপুরের কোনাবাড়ির কাশেমপুর রোড়ে যমুনা গার্মেন্টের কাছে রাস্তায় গুলি বর্ষণ করে তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়। দুইটি মোটর সাইকেলে করে ৬জন লোক তাদের পথরোধ করে এ ঘটনা ঘটায়।
ফ্যাক্টরির ইনচার্জ মঞ্জুরুল ইসলামের দুই পায়ে তিনটি গুলি লাগে। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫