Skip to content

নেইমার হাসপাতালে

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ খেলার শেষ মুহূর্তে এসেছে কলম্বিয়ার খোলোয়াড়দের রোষানল থেকেও রেহাই পাননি ব্রাজিল ফুটবল দলের পোস্টারবয় নেইমার। এর আগেও তিনি কয়েক বার আঘাত পেয়েছেন। শুক্রবারের কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের খেলার চেয়ে নেইমারকেই বেশি আঘাত করতে দেখা যায়।

তবে, ম্যাচের শেষ দিকে কলম্বিয়ান ডিফেন্ডার জোয়ান জুনিগা ব্রাজিলিয়ান স্টার নেইমারের হাঁটুতে সজোরে আঘাত করলে তাৎক্ষণিকভাবে স্ট্রেচারে শুয়ে মাঠই ছাড়তে হয় তাকে।
নেইমার কোমরেও গুরুতর আঘাত পান। স্ট্রেচারের মাধ্যমে দ্রুত নেইমারকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় ড্রেসিং রুমে। এরপর অবস্থা গুরুতর মনে হলে সরাসরি তাকে হাসপাতাল স্থানান্তর করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫