স্টাফ রিপোর্টার ॥ ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২০ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২০ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
রোববার রেল ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ঈদের জন্য আগামী ২০ জুলাই থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ২৪ জুলাই পর্যন্ত তা সংগ্রহ করা যাবে।”
এর মধ্যে ২০ জুলাই পাওয়া যাবে ২৪ জুলাইয়ের টিকিট, ২১ জুলাই ২৫ জুলাইয়ের, ২২ জুলাই ২৬ জুলাইয়ের, ২৩ জুলাই ২৭ জুলাইয়ের এবং ২৪ তারিখে ২৮ জুলাইয়ের টিকিট দেয়া হবে বলে জানান তিনি।
এছাড়া রেলের পশ্চিমাঞ্চল ২৭ জুলাই থেকে ফিরতি টিকিট পাওয়া যাবে বলে সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়।
মন্ত্রী জানান, প্রতিবারের মতো এবারো কালোবাজারি প্রতিরোধে একজন যাত্রীকে সর্বোচ্চ চারটি টিকিট দেয়া হবে।
ট্রেনের অগ্রিম টিকিট ২০ জুলাই থেকে
আপডেট :July 7, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
