Skip to content

গ্রাহকের অভিযোগ, জেসিকার উত্তর

বিনোদন ডেস্ক ॥ জেসিকা অ্যালবা অভিনয়ের পাশাপাশি পাকা ব্যবসায়ী। শিশুদের উপযোগ্য পণ্য বিক্রির প্রতিষ্ঠান আছে তার। নাম দ্য অনেস্ট কোম্পানি। এই প্রতিষ্ঠানের মানের বেলায় বরাবরই সচেতন ও আপসহীন ৩৩ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী।

যেসব গ্রাহক অভিযোগনামা নিয়ে ফোন করেন তাদের সঙ্গে মাঝে মধ্যে কথাও বলেন অ্যালবাম। ‘সিন সিটি’ ছবির এই অভিনেত্রী দুই বছর আগে এই ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছিলেন। অল্প সময়ে বেশ সফল ব্যবসায়ী হয়ে উঠেছেন তিনি। তবুও তার মনে হয়, সব গ্রাহক সন্তুষ্ট নন। তাই তাদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ বের করতে পারলে খুশি হন অ্যালবা।

কন্টাক্ট মিউজিক ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি সবসময় না হলেও মাঝে মধ্যে নিজেই গ্রাহকসেবা দিয়ে থাকি। তবে আমার সব গ্রাহকসেবীকে নিজেই প্রশিক্ষণ দেই।’

অ্যালবা আরও জানান, গ্রাহকরা বিশ্বাস করতে চায় না তিনিই তাদের সঙ্গে কথা বলছেন। অ্যালবা বলেন, ‘কোনো সমস্যা হলেই তারা ফোন করেন। সমস্যার সমাধান হলো কি হলো না তার চেয়ে আমার সঙ্গে আলাপক করতে পারাকেই তখন গুরুত্ব দেন তারা!’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫