Skip to content

বরিশাল নগরীতে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি, বরিশাল ॥ বরিশাল নগরীর সৈয়দ হাতেম আলী কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

রোববার রাত সাড়ে ১০টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে।

তিনি স্থানীয় ১৫ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকার বাসিন্দা আনোয়ার হাওলাদারের ছেলে এবং কলেজ ও ওয়ার্ড ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আহতের বন্ধু ও হাতেম আলী কলেজের ডিগ্রি কলেজের ছাত্র ইভান জানান, রোববার রাতে হাসান তারাবিহ নামাজ শেষে হাতেম আলী কলেজ ক্যাম্পাসের সামনে বন্ধুদের সঙ্গ আড্ডা দিচ্ছিল। কিছুসময় পর সবাই ক্যাম্পাসের বাহিরে বের হলে হাসান বের হওয়ার প্রস্ততি নিচ্ছিল। এসময় ফোনে কথা বলতে বলতে প্রশাসনিক ভবনের সামনে এলে ৮/১০জন অজ্ঞাত দুর্বৃত্ত ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করে হাসানের ওপরে অতর্কিত হামলা চালায়।

দুবৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে হাসানকে এলোপাথারি কুপিয়ে পাসহ বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে। হাসানের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

হাসানের অপর বন্ধু ও হাতেম আলী কলেজের অনার্সের ছাত্র আরিফ জানান, হাসানের চিৎকার শুনে কলেজের ভেতরে গিয়ে হাসানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. মুঈন জানান, আহতের শারিরীক অবস্থা বর্তমানে মূমুর্ষূ। এ মূহুর্তে কিছু বলা সম্ভব নয়।

এ বিষয়ে কোতোয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) জানান, পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। তবে এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫