Skip to content

তালপট্টি নিয়ে মাথা ঘামানোর কিছু নেই : মতিয়া চৌধুরী

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ দক্ষিণ তালপট্টি নিয়ে মাথা ঘামানোর কিছু নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেছেন, দণি তালপট্টি মানচিত্রে নেই; যা বাস্তবে নেই তা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই।

গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভারতের সাথে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি মামলায় দণি তালপট্টি হারানো প্রসঙ্গে তিনি এ কথা বলেন। ভারতের সাথে বাংলাদেশের সমুদ্র জয় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন উপলক্ষে মহানগর আওয়ামী লীগ এ সভার আয়োজন করে। মতিয়া চৌধুরী বলেন, এই রায়ে বাংলাদেশের বিজয় হয়েছে। ৫ জানুয়ারির নির্বাচনে নৌকা মার্কা মতায় আসার কারণেই এই বিজয় সম্ভব হয়েছে, অন্যথায় এ বিজয় সম্ভব হতো না। তিনি বলেন, এ বিজয় শেখ হাসিনার, এ বিজয় ৩০ লাখ শহীদের। শেখ হাসিনার পইে এ বিজয় সম্ভব। এ বিজয় আমরা ঢাল তলোয়ার দিয়ে মল্লযুদ্ধ করে অর্জন করিনি। আন্তর্জাতিক আদালতে সালিসের মাধ্যমে আমরা ন্যায্য অধিকার আদায় করতে সম হয়েছি।
কৃষিমন্ত্রী বলেন, রায় নিয়ে বিএনপি এখন আবোলতাবোল কথাবার্তা বলছে। তালপট্টি মানচিত্রে নেই। যা মানচিত্রে নেই, তারা এখন সেটা নিয়ে কথা বলছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, আপনিও তো মতায় ছিলেন। তখন কেন এক দিনের জন্যও সমুদ্রসীমা নিয়ে কোনো পদপে নেননি। আদালতেও যাননি। এখন কেন মায়াকান্না করছেন। বিএনপি নেতা মেজর (অব:) হাফিজকে উদ্দেশ করে মতিয়া চৌধুরী বলেন, আপনি তো মেজর ছিলেন। তখন কেন শক্তি প্রদর্শন করলেন না। এক সময় তো পানিসম্পদ মন্ত্রীও ছিলেন। তখন কেন এক দিনের জন্যও সমুদ্রসীমা বা তালপট্টি নিয়ে কিছু বলেননি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, জিয়াউর রহমান, বেগম জিয়া ও এরশাদ দুই যুগ মতায় থাকার পরও সমুদ্রসীমা নির্ধারণে কোনো উদ্যোগ নেয়নি। অতীতে কেউ সমুদ্রসীমা নির্ধারণে উদ্যোগ নেয়নি বলেই শেখ হাসিনার পে সমুদ্রসীমা নির্ধারণ করা সম্ভব হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা অর্জন করতে জানেন আর খালেদা অর্জন করতে পারেন না। তিনি এই রায় মেনে নেয়ায় প্রতিবেশী দেশ ভারতকে ধন্যবাদ জানান।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
তালপট্টির কোনো অস্তিত্ব নেই : ডা: দীপু মনি
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা জানান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, সমুদ্রসীমা নিয়ে বাংলাদেশ ও ভারতের বিরোধ নিষ্পত্তির যে রায় হয়েছে তাতে উভয় দেশেরই জয় হয়েছে। দীর্ঘ দিন পর দুই দেশের মধ্যকার অমীমাংসিত বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়ায় সমুদ্রে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে। গতকাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় যাওয়ার পথে আখাউড়া বিজিবি কোম্পানি সদরে পররাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বর্তমান সভাপতি ডা: দীপুমণি এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, তালপট্টি দ্বীপের এখন কোনো অস্তিত্ব নেই। এটি কোনো দ্বীপ ছিল না। ত্রিপুরার রাজধানী আগরতলায় একটি ব্যবসায়িক সেমিনারে যোগ দিতে পাঁচ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ডা. দীপু মনি আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলা যান। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন ইন্দো-বাংলা চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল মাতলুব আহমেদ। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫