Skip to content

বেহাল দশা দেখতে মহাসড়কে মন্ত্রী-সচিব

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মহাসড়কের বেহাল দশা দেখতে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন।

শনিবার সকালে যোগাযোগমন্ত্রী ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন তিনি।

সকাল সাড়ে ১০টায় যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ বাংলানিউজকে জানান, যোগাযোগমন্ত্রী ইতোমধ্যে কুমিল্লা পর্যন্ত পৌঁছেছেন। সড়কের বেহাল চিত্র যেখানেই দেখছেন সেখানেই গাড়ি থেকে নেমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিচ্ছেন কর্তৃপক্ষকে।

এর আগে শুক্রবার বিকেলে মন্ত্রী জানিয়েছিলেন, শনিবার সকালে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবেন তিনি। সড়কের বিভিন্ন সমস্যা দেখবেন। যেখানে সমস্যা পাবেন, সেখানেই তাত্ক্ষণিক সমাধানের উদ্যোগ ও সিদ্ধান্ত জানাবেন।

এদিকে যোগাযোগ মন্ত্রণালয় সচিবের নেতৃত্বে আরেকটি দল ঢাকা-ময়মনসিংহ সড়ক পরিদর্শনে বের হয়েছেন। এছাড়া চন্দ্রা-নবীনগর হয়ে টাঙ্গাইল মহাসড়কের বেহাল দশা পরিদর্শনে বের হয়েছেন যোগাযোগ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব।

এ দলগুলোর সঙ্গে গাড়ি বহর নিয়ে সড়ক পরিবহন সমিতির নেতা-কর্মীরা সঙ্গী হয়েছেন। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫