স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ২৬ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষকে নিয়ে করা বৈঠক শেষে এ কথা জানান তিনি। শ্রমিক পক্ষ এ বৈঠক রমজানের শুরুতে করা উচিৎ ছিল বলে জানায়। এছাড়া মালিক পক্ষ উদ্দেশ্যমূলকভাবে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করছে বলে তারা দাবি করেন। বৈঠকে শ্রমিক নেতারা অভিযোগ করেন, মালিক পক্ষ মন্ত্রীর নির্দেশ মানছে না। তবে এ অভিযোগ অস্বীকার করে মালিক পক্ষ। এসময় প্রতিমন্ত্রী বলেন, মালিকরা আমার কথা শুনছে না এটা ঠিকনা। তবে একজন মালিক আমাদের পুলিশ মহা পরিদর্শকের সঙ্গে খারপ ব্যবহার করেছেন এমন কথা আমি শুনেছি। তবে এ ধরনের ঘটনা হয়ে থাকলে তা কাম্য নয়।
এদিকে দেশের তৈরি পোশাক খাতে (আরএমজি) সম্ভাব্য শ্রমিক অসন্তোষ ঠেকাতে ৫টি কন্ট্রোল রুম খুলেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর’ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রধান কার্যালয়সহ ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম জেলায় এ পাঁচটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
কেন্ট্রোল রুমগুলো শ্রমিক অসন্তোষ ঠেকাতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও প্রধান কার্যলয়কে তথ্য আদান প্রদানের কাজ করবে। প্রজ্ঞাপনে টেলিফোন ও মোবাইল নম্বর উল্লেখ করা হয়েছে। যার মাধ্যমে কারখানা অঞ্চলগুলোর শ্রমিক ও এলাকাবাসী তথ্য দিয়ে কন্ট্রোল রুমকে সাহযোগিতা করতে পারবে। নম্বরগুলো হলো-কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রধান কার্যালয় ঢাকা- ০২৯৫৮৭০৪, ঢাকা জেলা কার্যালয়-০২৯৫৫৫৩০২, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়- ০১৭১২ ১৩৪৫৩৪, গাজীপুর জেলা কার্যালয়-০১৬৭০ ১৪০৮১৬, চট্টগ্রাম জেলা কার্যালয়- ০৩১৭২৪২৬৪।
২৬ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ
আপডেট :July 16, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
