Skip to content

ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে আটক ১০

স্টাফ রিপোর্টার ॥ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে টিকিট কালোবাজারির অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে।

সোমাবার সকাল সাড়ে ৯টায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি থানা পুলিশ, ৠাব, এপিবিএন এবং আনসার বাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।

রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ বলেন, অভিযুক্ত ১০ জন লাইনে দাঁড়িয়ে টিকিট কালোবাজারির চেষ্টা করছিল। লাইনে দাঁড়িয়ে কয়েকজন টিকিট নিয়েছে, তাদের আটক করা সম্ভব হয়নি।

তিনি বলেন, টিকিট কালোবাজারি রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। স্টেশনে মোট ১৬ টি সিসিটিভি ক্যামেরার মধ্য দিয়ে নজরদারি করা হচ্ছে। এছাড়াও পৃথকভাবে প্রতিটি যাত্রীর ভিডিও চিত্র সংগ্রহ করা হচ্ছে যেন কালোবাজারি রোধ করা যায়।

সকাল ৯টায় দ্বিতীয় দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫