জেলা প্রতিনিধি, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের রাউজানে আনোয়ার হোসেন জসিম নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সামবার ভোরে হাটহাজারীর নাঙ্গলমোরা স্কুল মাঠে এই ঘটনা ঘটে। আনোয়ার রাউজানের নাদিমপুর ইউনিয়ন পরিষদ সদস্য।
জানা গেছে, আনোয়ারকে রাউজান থেকে ধরে এনে হাটহাজারীর নাঙ্গলমোরা স্কুল মাঠে নিয়ে সোমবার ভোরে গুলি করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তি জসিমকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারি থানা ওসি ইসমাইল হোসেন জানিয়েছেন, এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনাটি শুনেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
চট্টগ্রামে ইউপি সদস্যকে গুলি করে হত্যা
আপডেট :July 21, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
