স্পোর্টস ডেস্ক॥
২ ক্রিশ্চিয়ানো রোনালদোর চার বছরের ছেলে তার ‘অজ্ঞাত’ মা সম্পর্কে কোনো বিষয়েই জানতে চায় না! আর রিয়াল মাদ্রিদ সেনসেশন রোনালদোর পরিবারও ক্রিশ্চিয়ানো জুনিয়রকে বিষয়টি সম্পর্কে কিছুই জানাতে চায় না।
সম্প্রতি রোনালদোর বোন এলমা এক সাক্ষাৎকারে বলেন, ‘রোনালদো জুনিয়রকে কখনো কখনো ক্রিশ্চিয়ানিনহো নামে ডাকা হয়। আগে কখনো কখনো মা বিষয়ে জানতে চাইত সে। কিন্তু রোনালদোর পরিবার ওই শিশুকে তার মা ‘মৃত’ এই তথ্য দিলে সে আর তার মা বিষয়ে জানতে চায় না এখন।’
প্রসঙ্গত, ২৯ বছর বয়সী ফুটবলার রোনালদোর একটি ছেলে রয়েছে। কে সেই শিশুটির মা- তা বাকি পৃথিবীর কাছে অজ্ঞাত। ধারণা করা হয় গর্ভ ভাড়া নিয়ে এ শিশুর জন্ম দিয়েছেন রোনালদো। ২০১০ সালে তার জন্ম হয়। এখন রাশিয়ার মডেল ইরিনা শায়েখের সঙ্গে লিভটুগেদার করছেন রোনালদো। সূত্র: ডেইলি মেইল।
মা বিষয়ে জানতে অনিচ্ছুক রোনালদোর ছেলে
আপডেট :July 23, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
