Skip to content

মিউজিক ভিডিওর শুটিং করছেন সালমা

বিনোদন ডেস্ক॥ গেল বৈশাখে প্রকাশিত হয়েছে ক্লোজআপ-ওয়ান বিজয়ী তারকা সালমার একক অ্যালবাম ‘স্বপ্ন উড়াইলা’। সোমবার সকালে ওই অ্যালবামের ‘অকূলে ভাসাইয়া দিলাম’ গানের মিউজিক ভিডিও’র শুটিংয়ে অংশ নিলেন তিনি।
তেজগাঁওয়ের কোক স্টুডিওতে সালমা তার নতুন মিউজিক ভিডিও’র শুটিং করছেন। সালমা জানান, ‘সকাল থেকেই শুটিং করছি এখানে। ব্যতিক্রম কিছু করতে চাইছি আমরা। কাজটি ভালো হচ্ছে বলেই মনে হচ্ছে।’
অ্যালবাম প্রকাশের পরপরই সালমা ঘোষণা দিয়েছিলেন নতুন অ্যালবামের তিনটি মিউজিক ভিডিও দিনাজপুরের স্বপ্নপুরীতে ভিডিও করবেন। এখন পর্য়ন্ত স্বপ্নপুরীতে শুটিং না করলেও থেমে নেই মিউজিক ভিডিও নির্মাণ। এরই মধ্যে মুন্সীগঞ্জের মাওয়া ও পদ্মায় একই গানের মিউজিক ভিডিও’র শুটিং করেছেন। গানটির বাকি অংশের শুটিং চলছে এখন। সালমার এই মিউজিক ভিডিও পরিচালনা করছেন নাজমুস শাহাদাত নাজিম।
মিউজিক ভিডিও’র প্রতি এত আগ্রহ কেন? জানতে চাইলে সালমা বলেন, ‘এতদিন গান শুধু শোনার বিষয় হলেও ইদানীং গান দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভালো মিউজিক ভিডিও’র মাধ্যমে বেশি শ্রোতাদের কাছে পৌঁছানো যাচ্ছে। এ সব কারণেই শিল্পীরা মিউজিক ভিডিও’র প্রতি আগ্রহী হচ্ছে।’
নিজের ব্যস্ততা সম্পর্কে বলতে গিয়ে সালমা বলেন, ‘ঈদের পরপরই বেশকিছু টিভি প্রোগ্রাম করব। ঈদে দুয়েকটি কনসার্টেও অংশ নেওয়ার ব্যাপারে কথা হয়েছে। সব মিলিয়ে ঈদের পরে আমার ব্যস্ততা বেড়ে যাবে।’
সালমার নতুন মিউজিক ভিডিওটি ঈদের পর টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার হবে বলে জানিয়েছে প্রযোজনা সূত্র।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫