Skip to content

নারায়ণগঞ্জে ট্রাক খালে পড়ে নিহত ৭

জেলা প্রতিনিধি ॥ নারায়ণগঞ্জ-রুপগঞ্জের এশিয়ান হাইওয়ের (বাইপাস) গোলাকান্দাইল এলাকায় সবজি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে গিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৮-১০ আহত হয়েছেন।

শনিবার দিনগত রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে সবাই পুরুষ বলে জানা গেছে।

নিহতরা সবাই নওগাঁ জেলার পতœীতলা এলাকার বাসিন্দা।

রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সবজি বোঝাই ট্রাকটি ১৫-২০ জন লোক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল।

আহতদের মধ্যে ৫-৬ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থা গুরুতর।

ট্রাকটি উদ্ধারের কাজ চলছে বলেও জানান ওসি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫