বিনোদন ডেস্ক ॥ মা হতে গেলে আবার বাবা লাগে নাকি! পপতারকা কেটি পেরির বক্তব্য শুনলে সেটাই মনে হতে পারে। বৈবাহিক জীবন কাটানো ছাড়াই মা হতে চান তিনি। আগামীর পৃথিবীতে মা হতে কোনো মেয়েরই পুরুষের প্রয়োজন নেই বলে মনে করেন ২৯ বছর বয়সী এই পপতারকা। নিউইয়র্ক পোস্ট খবরটি প্রকাশ করেছে।
তিনি বলেছেন, ‘আমি যদি কোনো পুরুষের প্রয়োজন ছাড়াই মা হতে চাই তাহলে কি পৃথিবীটা উল্টে যাবে নাকি! এটা ২০১৪! আমরা তো ভবিষ্যতে বাস করছি। এই সময়ে এসে আমাদের কারও ওপর নির্ভর করার প্রয়োজন নেই। আমার বেলায়ও ব্যাপারটা একই। কিন্তু আমাদের চারপাশটা দেখে যেতে হবে। আমি পুরুষ-বিরোধী নই, ছেলেদের ভালো লাগে আমার। কিন্তু কেউ যদি নিজের প্রয়োজনীয়তা প্রমাণ করতে না পারে তাহলে কীইবা করার আছে। আর আমি যখন মা হতে চাইব তখন তো প্রেমিক বা স্বামী আমার পাশে না-ও থাকতে পারে!’
যুতসই পুরুষের জন্য অপেক্ষায় না থেকে মা হওয়ার জন্য উপযুক্ত সময়ের দিকে তাকিয়ে থাকতে চান কেটি। তার ভাষ্য, ‘যথাসময়ে মা হতে চাই। তবে আরও দুই বছর তা হবে না। সম্ভবত এটা পাঁচ বছরের পরিকল্পনা। তবে মা হওয়ার সময় এলে সেদিকেই শতভাগ মনোযোগ দিতে চাই। সন্তানকে নিয়ে সংগীত সফরে ঘুরে বেড়াতে ভালো লাগবে না আমার।
কিছুদিন আগে ডিজে ডিপলোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন কেটি। এর আগে ২০১০ সালে ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ডকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু ওই বিয়ে দুই বছরের বেশি টেকেনি।
মা হতে বাবার দরকার কী!
আপডেট :August 3, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
