Skip to content

কাপাসিয়ায় পিস্তলসহ মাদক সম্রাট ও কৃষকলীগ নেতা বেলু গ্রেফতার

কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি ॥
একাধিক হত্যা, মাদক, দুর্ধর্ষ ডাকাতি মামলার অন্যতম আসামী ও কাপাসিয়া-শ্রীপুর এলাকার ত্রাস -সন্ত্রাসী ও গাজীপুর জেলা কৃষকলীগ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক স্থানীয় আওয়ামীলীগের সদস্য নাজমুল আহসান বেলু(৪৮)কে ১টি অবৈধ বিদেশী পিস্তল, ১১ রাইন্ড গুলি ও ২টি ম্যাকজিনসহ কাপাসিয়া থানা পুলিশ গ্রেফতার করেছে। গত শনিবার ভোরে কাপাসিয়ার বাসস্ট্যান্ড এলাকার নারায়নপুর রোডের ব্রিজের নীচ থেকে টহল পুলিশ তাকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানান, ভোর ৪টার দিকে পুলিশ টহল শেষে থানায় ফেরার সময় কাপাসিয়া বাস স্ট্যান্ডে নারায়পুর -শ্রীপুর রোডে কয়েকটি মোটর সাইকেল দেখতে পেয়ে পুলিশের সন্দেহ হয়। পুলিশ গাড়ী থেকে নামলে অন্যরা মোটর সাইকেল নিয়ে পালিয়ে গেলে ও বেলু দাঁড়িয়ে থাকে। পরে পুলিশ বেলুকে তার গতিবিধি সন্দেহ হলে তার দেহ তল্লাসী করে ১টি অবৈধ বিদেশী পিস্তল, ১১ রাইন্ড গুলি ও ২টি ম্যাকজিন উদ্ধার করে। পরে তাকে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
বেলু শ্রীপুর উপজেলার নারায়নপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিন বেপারীর একমাত্র পুত্র। সে কাপাসিয়া বানারহাওলা গ্রামে স্থায়ী ভাবে বসবাস করে।
কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ জানায়, তার বিরুদ্ধে কাপাসিয়ায় ও শ্রীপুর থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গাজীপুর আন্তঃ জেলার মাদক ব্যবসায়ী হিসাবে সে পরিচিত। তার বিরুদ্ধে শ্রীপুর থানায় আব্দুল্লাহ আল মামুন নামে এক মাদক ব্যবসায়ীকে হত্যা করার ১নং চার্জসীট ভূক্ত পলাতক আসামী।
শীতলক্ষ্যা নদীর বালু চুরি ঘটনায় কাপাসিয়া থানায় ৩টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে জোরপূর্বক লতিফপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতির পদ দখল, স্কুল শিক্ষকদের মারধোর করার অভিযোগও রয়েছে। তার গ্রেফতারে এলাকার স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫