”
বাংলাভূমি২৪ ডেস্ক ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা ও খুনের রাজনীতির ইঙ্গিত রয়েছে। সরকার অস্ত্রের ভাষায় কথা বলেনি। আপনার (রিজভী) বক্তব্যে নাশকতার ইঙ্গিত রয়েছে। আন্দোলনের নামে নাশকতা করলে এবার কঠোর হস্তে দমন করা হবে। ২০১৩ সালের মতো ২০১৪ সালে নাশকতা করতে দেওয়া হবে না। ২০ দলের বিষদাঁত এবার ভেঙে দেওয়া হবে।
রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাজ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
শনিবার সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন, ‘সরকার অস্ত্রের ভাষায় কথা বললে ভিন্ন ভাষায় জবাব দেওয়া হবে।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়ার কয়টি জন্মদিন জাতি তা জানতে চায়। একজন মানুষের একটি জন্মদিন থাকে। কিন্তু খালেদার জন্মদিন ৪টি। স্কুলে, পাসপোর্টে, প্রধানমন্ত্রীর তারিখে আবার ১৯৯২ সাল থেকে তিনি পালন করছেন ১৫ আগস্ট।’
তিনি বলেন, ‘আগে জানতাম বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত। কিন্তু ১৫ আগস্ট কেক কেটে খালেদা জিয়া প্রমাণ করেছেন তিনিও বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। এই দিন কেক কেটে তিনি তার নিজের সম্পৃক্ততা উন্মোচিত করেছেন।’
সাবেক এই মন্ত্রী বলেন, ‘উন্নত দেশে সাবেক প্রধানমন্ত্রী বা বিরোধী দলের নেতার একাধিক জন্মদিন থাকলে তার নামে মামলা হতো। তার নৈতিকতা ও মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠত।’
খালেদা জিয়াকে ১৫ আগস্ট জন্মদিন পালন করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ড. হাছান বলেন, ‘মিথ্যা জন্মদিন পালন করে খুনের রাজনীতি উৎসাহিত করবেন না। রক্তের হোলিখেলায় উৎসাহিত করবেন না। জীবনের পড়ন্তবেলায় মিথ্যা, ক্যু ও হত্যার রাজনীতি বন্ধ করুন।’
তুবা গার্মেন্টস গ্রুপে শ্রমিক আন্দোলন আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা। ড. হাছান মাহমুদ গার্মেন্টস শিল্প ধ্বংসের ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকার জন্য সরকারকে অনুরোধ জানান।
নাগরিক সমাজের সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, নারী নেত্রী ফাতেমা জামান সাথী প্রমুখ।
রিজভীর বক্তব্যে নাশকতার ইঙ্গিত রয়েছে”
আপডেট :August 4, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
