Skip to content

ডিআইজি পদমর্যাদার ৮ পুলিশ কর্মকর্তার রদবদল

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে ডিআইজি পদমর্যাদার ৮ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. নওশের আলীকে ঢাকায় টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্টের ডিআইজি পদে, ঢাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) ডিআইজি মো. মনিরুজ্জামানকে নৌ পুলিশের ডিআইজি, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক আবু মুসা মোহাম্মদ ফখরুল ইসলাম খানকে এপিবিএনের (ঢাকা) ডিআইজি পদে বদলি করা হয়েছে।
এ ছাড়া সাবেক রেলওয়ে রেঞ্জের ডিআইজি ডা. মোহাম্মদ সাকিকুর রহমানকে পুলিশ সদর দফতর থেকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক, পুলিশ সদর দফতরের ডিআইজি হুমায়ূন কবীরকে বরিশাল রেঞ্জের ডিআইজি, টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্টের ডিআইজি মো. ইকবাল বাহারকে রাজশাহী রেঞ্জের ডিআইজি পদে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামকে চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর শহীদুল ইসলামকে পুলিশের বিশেষ শাখা (এসবি)- এর ডিআইজি পদে বদলি করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫