কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি ॥
কাপাসিয়া উপজেলার প্রাণকেন্দ্র কাপাসিয়া বাজারে অবস্থিত কাজী ইন্টারন্যাশনাল নামে একটি আবাসিক হোটেলে র্দীঘদিন যাবৎ অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে এবং হোটেল বন্ধের দাবীতে মাগরিব নামাজের পর তৌহিদী জনতা একটি বিশাল বিক্ষোভ মিছির বের করে এবং হোটেল ঘেরাও করে রাখে। গতকাল মঙ্গবার মাগরিবের নামাজের পর পর কাপাসিয়া বাজার মসজিদ, উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ, পুরাতন বাসস্ট্যান্ড জামে সমজিদ, গোরস্থান জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা মিছিল নিয়ে কাপাসিয়া বাজারের প্রধান সড়কে জড়োহতে থাকে। এক পর্যায়ে হাজার হাজার তৌহিদী জনতা ও কাপাসিয়া বাজার ব্যবসায়ীরা একত্রিত হয়ে হোটেল বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল বের করে। ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’ শোøগান দিয়ে পুলিশ প্রহরায় মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। পরে মিছির শেষে পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাপাসিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আজগর হোসেন, কাপাসিয়া বাজার মসজিদের ইমাম মাওলানা মাহমুদুর হাসান মারুফ, অধ্যক্ষ মাওলানা জহিরুল হক, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, বাজার ব্যবসায়ী সমিতির সভাতি অধ্যাপক মোহাম্মদ আলী বদু, বাবু সঞ্জীব কুমার দাস, জাকির হোসেন, মো: শরিফ হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, হোটেল কাজী ইন্টারন্যাশনালে প্রতিষ্ঠার পর থেকে হোটেলে অনৈতিক কার্যকলাপ চলে আসছে। বারবার অনৈতিক কার্যকলাপে জড়িত থাকলেও রহস্যজনক কারণে প্রশাসন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। এ অভিযোগ তুলে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন এবং বৃহত্তর আন্দোলনের হুমকি দেন।
সমাবেশ চলাকালীন সময়ে উত্তেজিত তৌহিদী জনতাকে শান্ত করার জন্য সমাবেশ স্থলে ছুটে আসেন উপজেলা নিবার্হী অফিসার মো: আলাউদ্দিন আলী, সহকারী কমিশনার (ভূমি) মো: যোবায়ের, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো:আহসান উল্লাহ।
এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: আলাউদ্দিন আলী তৌহিদী জনতার দাবীর সাথে একাত্বতা প্রকাশ করে হোটেল কাজী ইন্টারন্যাশনাল বন্ধের ঘোষণা দেন। পরে তিনি গাজীপুর জেলা প্রশাসকের নির্দেশে হোটেলে সিলগালা করে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দেন।
কাপাসিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কর্মকা- বন্ধের দাবীতে বিক্ষোভ ঃ কর্তৃপক্ষের সিলগালা
আপডেট :August 6, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
