বাংলাভূমি২৪ ডেস্ক ॥ দুই বাসের মুখোমুখি সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে ৮ জন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার বিসিক শিল্পনগরী আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন : বি. বাড়িয়ার শাহানাজ (২৬), রায়পুরা উপজেলার চরমধুয়ার নূরুজাহান (৩৫), চাঁন মিয়া (৪৫), চরফুলদী গ্রামের মজনুু (৩০), বেলাব উপজেলার বিন্নাবাইদ গ্রামের নাদিরা (১০), আ. হান্নান (৬৫) এবং অজ্ঞাত আরো ২ জন।
রতন (৩৮) মরজাল রায়পুরা, হাসনারা বেগম (৪৫) রসুলপুর রায়পুরা, আফতাব উদ্দিন (১০) রায়পুরা, জুয়েল (২৫) চরবেলাব, সোহেল (৩৫) শুকুন্দী মানেহরদী, আছিয়া বেগম (৪৫) কেন্দুয়া নেত্রকোনা, অলি আহম্মেদ (৩২) ব্রাহ্মন্দী নরসিংদী, নজরুল ইসলাম (২৫) সুনামগঞ্জ, মর্শিদা বেগম (৪৫) কুমরাদী শিবপুর, রাব্বি (১৩) বিন্নাবাইদ বেলাব, মানিক (৩২) চাউলাকান্দি কিশোরগঞ্জ, মাজেদা খাতুন (৪৫) মধ্যনগর রায়পুরা, সোহেল (৩৪) শুকুন্দী মনোহরদী, আছিয়া বেগম (৪৫) কেন্দুয়া বি. বাড়িয়া, আইন উদ্দিন (৫০) বেলাব, সুফিযা বেগম (৩০) বাঘাইকান্দি রায়পুরা ও নরসিংদীর বেলাব বিন্নাবাইদ’র রেজিয়া (৫০) অন্তত পঞ্চাশজন যাত্রী আহত হয়েছেন। দুই বাসের সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৮
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট থেকে ঢাকাগামী সোহাগ পরিবহণের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১১-১১৫০) এবং ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরবগামী মেঘালয় পরিবহণের অপর একটি যাত্রীবাহী বাস ( মৌলভীবাজার জ-১১-০০৬৪) বিকাল সাড়ে ৪টার দিকে ওই স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে বাস দুটির গ্যাসের সিলিন্ডারে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে ৪ জন এবং হাসপাতালে আরো ৩ জন মারা যান। এছাড়া ঢাকা মেডিকেলে ভর্তির পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আরো ১ জন মারা যান।
এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ৫০ জন যাত্রী। আহতদের নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৩৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ দিকে দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে সব যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে দূরপাল্লার বাস যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা ছয়টায় দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ সময় নরসিংদী সিভিল সার্জন ডা. পুতুল রায় এবং জেলা হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমানসহ হাসপাতালের চিকিৎসকরা জরুরি বিভাগে গিয়ে তাৎক্ষণিক চিকিৎসাকাজের তদারকি করেন।
নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান ও পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নরসিংদী জেলা হাসপাতালে হতাহতদের দেখতে যান।
দুই বাসের সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৮
আপডেট :August 7, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
