বিনোদন ডেস্ক ॥ বর্তমান যুগের প্রতিটি মেয়ের মাঝেই লড়াকু মনোভাব থাকা উচিত বলে মনে করেন রানী মুখার্জি। এজন্য মেয়েদের মার্শাল আর্টের জ্ঞান থাকা জরুরি বলে মনে করেন তিনি। নিজের নতুন ছবি ‘মারদানি’তে কঠোর পুলিশ কর্মকর্তা চরিত্রে অভিনয় করেছেন বলিউডের এই অভিনেত্রী।
এ চরিত্রে কাজ করতে গিয়েই তার এই বোধোদয়। ৩৬ বছর বয়সী রানীর মন্তব্য, প্রতিটি স্কুলে মেয়েদের মার্শাল আর্টের প্রশিক্ষণ বাধ্যতামূলক করা উচিৎ। তিনি বলেন, ‘স্কুলপড়ুয়া মেয়েরা নারীশক্তির প্রতীক। তাদের স্কুল সিলেবাসের পাশাপাশি মার্শাল আর্টের জন্য আলাদা পাঠ দেওয়া উচিত। এতে তারা নিজেদের সম্মান রক্ষা করতে পারবে।’
‘মারদানি’ ছবিটি মুক্তি পাবে ২২ আগস্ট।
